
ঢাকা, ১৮ মার্চ – পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দুই প্রজন্মের তারকাদের নিয়ে এক বিশেষ আড্ডার আয়োজন করেছে। এই আনন্দঘন অনুষ্ঠানে উঠে আসবে তারকাদের ঈদের স্মৃতি, পারিবারিক গল্প এবং শিল্পীজীবনের নানা অজানা দিক। আয়োজনের মূল আকর্ষণ হিসেবে থাকছেন একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা।
তিনি অভিনেতা শফিউল আলম বাবুর সঙ্গে আলাপচারিতায় তার দীর্ঘ অভিনয়জীবনের নানা গল্প, নায়িকা হয়ে ওঠার পেছনের স্মৃতি এবং ঈদের ব্যক্তিগত অভিজ্ঞতা দর্শকদের সঙ্গে ভাগ করে নেবেন। এই বিশেষ পর্বটি প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টায়। ববিতা ছাড়াও এই আড্ডায় আরও অংশ নিয়েছেন আবুল হায়াত, দিলারা জামান, খুরশিদ আলম, আইনুন নাহার পুতুল, তানিয়া সুলতানা লিজা, মুহিন খান এবং নীরব। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রুহানি সালসাবিল। বিশেষ এই আয়োজনটি ঈদের দিন, দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন সন্ধ্যা ৬টায় দর্শকদের জন্য সম্প্রচার করা হবে।
এস এম/ ১৮ মার্চ ২০২৬





