মন্ত্রণালয়ের ওই চিঠিতে বলা হয়, সম্প্রসারিত অর্গানোগ্রামের অধীন বিজিবিতে ৩ জন নতুন পরিচালক, ৯ জন অতিরিক্ত পরিচালক এবং ৯ জন উপপরিচালক নিয়োগ করা হবে। তাঁদের সশস্ত্র বাহিনী থেকে ডেপুটেশনে আধাসামরিক বাহিনীতে নিয়োগ দেওয়া হবে, যেখানে যথাক্রমে লেফটেন্যান্ট কর্নেল, মেজর ও ক্যাপ্টেনের সমতুল্য তিনটি পদ অফিসারদের জন্য নির্ধারিত থাকবে।
সংশোধিত কাঠামোতে পরিদর্শক পদমর্যাদার তিনজন পুলিশ কর্মকর্তাকে ডেপুটেশনে নিয়োগ করা হবে আধাসামরিক বাহিনীটিতে। অন্যদের বিজিবি নিয়োগ বিধিমালা অনুসারে নিয়োগ করা হবে।
তাঁদের মধ্যে তিনজন সুবেদার মেজর (সকল শ্রেণি), ৫৭ জন নায়েব সুবেদার (সকল বিভাগ), ২৪০ জন হাবিলদার (সকল শ্রেণি), ২৮৫ জন নায়েক (সকল শ্রেণি), ১৫ জন ল্যান্স নায়েক (অফিস সহকারী), ৩২৭ জন ল্যান্স নায়েক (সকল শ্রেণি), ১৫ জন সৈনিক (অফিস সহকারী) এবং ১ হাজার ২২১ জন সৈনিক বা সিপাহি (সকল শ্রেণি)।



