বিচারহীনতার বিরুদ্ধে বিক্ষোভ

বিচারহীনতার বিরুদ্ধে বিক্ষোভ

শিক্ষক-শিক্ষার্থী সবার হাতে লাঠি। ‘খুন, ধর্ষণ, নিপীড়ন/রুখে দাঁড়াও জনগণ’, ‘অবিলম্বে ধর্ষকদের/বিচার করো, করতে হবে’, ‘ধর্ষকেরা ধর্ষণ করে/প্রশাসন কী করে?’ সমস্বরে এমন স্লোগান দিচ্ছিলেন তাঁরা। ধর্ষণ, নিপীড়ন, নির্যাতনসহ নারীর ওপর একের পর এক সহিংসতার প্রতিবাদে গতকাল রোববার এভাবেই লাঠি নিয়ে মিছিল করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

সাম্প্রতিক সময়ে ধর্ষণসহ নারী ও কন্যাশিশুদের ওপর সহিংসতার প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে ঢাকাসহ দেশের

বিভিন্ন স্থানে গতকাল বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করেন শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সরকারি-বেসরকারি অন্তত ১১টি বিশ্ববিদ্যালয়ে এসব কর্মসূচিতে হাজারো শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।

Scroll to Top