
ছবি: সংগৃহীত
সংসদের পরবর্তী অধিবেশনের তারিখ চূড়ান্ত না হলেও বৈঠকে বসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংসদীয় দল। বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সভায় সভাপতিত্ব করবেন তিনি।
আজ রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপির দায়িত্বশীল নেতাদের সূত্রে জানা যায়, বৈঠকে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা জোরদার, সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংবিধান সংশোধন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক ডেকেছেন।
সাধারণত জাতীয় সংসদের অধিবেশন শুরুর এক বা দুই দিন আগে কিংবা অধিবেশন চলাকালে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। তবে এবার পরবর্তী অধিবেশনের দিনক্ষণ নির্ধারণের আগেই এ সভা আহ্বান করা হয়েছে।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

