বাল্যবিবাহ ও সাইবার বুলিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন বন্ধুরা

বাল্যবিবাহ ও সাইবার বুলিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন বন্ধুরা

বক্তারা শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও মাসিককালীন স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। কোনো ধরনের হয়রানি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হলে বিষয়টি গোপন না রেখে বিশ্বস্ত অভিভাবক ও শিক্ষকদের জানাতে বলেন তাঁরা। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং মানসম্মত শিক্ষার সুযোগ তৈরিতে সংশ্লিষ্ট সবার ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

নওগাঁ বন্ধুসভার সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক সানম সাব্বির, অর্থ সম্পাদক নাফিছ আরা, কার্যনির্বাহী সদস্য খালেকুজ্জামান আনসারী, রাবেয়া আফরোজ ও আতাউর রহমান। এ ছাড়া বন্ধু শাহিনা আক্তার, মাহফুজা খাতুন, সাথী ইসলাম, মোসাদ্দেক হোসেন, নজরুল ইসলাম ও তোফাজ্জল হোসেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অহিদুল ইসলামসহ অন্য শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ, স্যানিটারি সামগ্রী ও বিভিন্ন ধরনের নাশতা বিতরণ করা হয়।

সভাপতি, নওগাঁ বন্ধুসভা

Scroll to Top