বায়রায় প্রশাসক নিয়োগ দিয়ে নির্বাচন করতে হাইকোর্টের নির্দেশ | চ্যানেল আই অনলাইন

বায়রায় প্রশাসক নিয়োগ দিয়ে নির্বাচন করতে হাইকোর্টের নির্দেশ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং অ্যাজেন্সি (বায়রা)তে চার সপ্তাহের মধ্যে প্রশাসক নিয়োগ দিয়ে নির্বাচন সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বায়রার নির্বাচন সংক্রান্ত রুল নিষ্পত্তি করে সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ বাণিজ্য সচিবের প্রতি এই নির্দেশ দিয়ে রায় দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, এ এম মাহবুব উদ্দিন খোকন, আহসানুল করিম, গাজী কামরুল ইসলাম সজল ও মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। বায়রার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার কায়সার কামাল।

আগামী ২৪ ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করে গত ২৪ অক্টোবর তফসিল ঘোষণা করে বায়রা। পরে এই তফসিল চ্যালেঞ্জ করে হাইকোর্ট রিট করেন বায়রার সদস্য ও খন্দকার রিক্রুটিং এজেন্সির মালিক খন্দকার আবু আশফাক। সে রিটের শুনানির পর গত ৫ নভেম্বর নির্বাচন ৬ মাসের জন্য স্থগিত করার পাশাপাশি তফসিলের বৈধতা প্রশ্নে রুল জারি করেন হাইকোর্ট। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বায়রা আবেদন করে। সেই আবেদন শুনানি শেষে গত ১১ নভেম্বর হাইকোর্টের আদেশে স্থিতাবস্থা (স্টেটাসকো) দেন আপিল বিভাগ। সর্বশেষ গত ১৯ নভেম্বর স্থিথাবস্থা অব্যাহত রেখে হাইকোর্টকে রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেন আপিল বিভাগ।

GOVT

Chokroanimation

Scroll to Top