নিহত তরুণের বন্ধুদের বরাত দিয়ে পুলিশ জানায়, ফরহাদসহ পাঁচ বন্ধু গত মঙ্গলবার দুপুরে কক্সবাজার পৌঁছে হোটেলটি ওঠেন। বৃহস্পতিবার রাতে কেনাকাটার জন্য চার বন্ধু বের হলেও ফরহাদ হোটেলের কক্ষে ছিলেন। কিছুক্ষণ পর এক তরুণী ফরহাদের বন্ধুদের ফোন করে বলেন, তাঁর সঙ্গে ফরহাদের কথা-কাটাকাটি হয়েছে। তাঁকে ভিডিও কলে রেখে ফরহাদ আত্মহত্যা করেছেন। খবর পেয়ে বন্ধুরা হোটেলে গিয়ে দেখেন, ফ্যানের সঙ্গে ফরহাদের লাশ ঝুলছে। এরপর তাঁরা পুলিশকে বিষয়টি অবহিত করেন।



