প্রায় দুই বছর পর সাদা বলের ক্রিকেটে ডাক পেয়েছেন অফ স্পিন অলরাউন্ডার ডিন ফক্সক্রফট। ঘরোয়া ক্রিকেটে ফোর্ড ট্রফিতে সেন্ট্রাল স্ট্যাগসের হয়ে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে নির্বাচকদের নজর কেড়েছেন তিনি।
পাশাপাশি শ্রীলঙ্কায় নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে ওয়ানডে খেলা মোহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক এবং বেন সিয়ার্সও সুযোগ পেয়েছেন এই সফরে। দ্বিতীয়বার নিউজিল্যান্ডের ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন ক্রিস্টিয়ান ক্লার্ক ও জেইডেন লেনক্স। গত জানুয়ারিতে ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে ক্লার্ক ৩ ম্যাচে ৭ উইকেট নিয়েছিলেন, যার মধ্যে বিরাট কোহলি ও রোহিত শর্মার উইকেটও ছিল।



