১৫ বছরে পদার্পণ করেছে জাতীয় দৈনিক পত্রিকা বাংলাদেশ প্রতিদিন। প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে পত্রিকাটির সম্পাদক নঈম নিজাম বলেছেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি দেশ ও জনগণের উন্নয়নে অব্যাহতভাবে কাজ করে যাবেন তারা। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে পত্রিকাটি কাজ করছে বলেও জানান তিনি।