বাংলাদেশ চাইলে সব ধরনের সহযোগিতা দিবে ব্রিটেন: ক্যাথরিন ওয়েস্ট | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশ চাইলে সব ধরনের সহযোগিতা দিবে ব্রিটেন: ক্যাথরিন ওয়েস্ট | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগর অঞ্চলবিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলেছেন, বাংলাদেশ চাইলে সব ধরনের সহযোগিতা দিবে ব্রিটেন। আমরা প্রত্যাশা করি ড. ইউনূস তার ভিশন পূরণ করবেন। আমরা এই সরকারকে সব রকম সাহায্য করব।

শনিবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে শেষে তিনি এ কথা বলেন।

ক্যাথরিন ওয়েস্ট বলেন, সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড ও সমান সুযোগ দরকার। গণতান্ত্রিক ভবিষ্যতের কথা চিন্তা করে বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার করা হবে।

ক্যাথরিন ওয়েস্ট বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরাতে ডক্টর ইউনূস রূপরেখা দিবেন বলে আশা করছি।

GOVT

Chokroanimation

Scroll to Top