বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বিখ্যাত ফরাসি অপেরা। আগামী শনিবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের গ্র্যান্ড বলরুমে হবে এই আয়োজন।
ঢাকায় ফরাসি দূতাবাসের সঙ্গে যৌথভাবে এই আয়োজন করেছে দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেড ও ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল ফাউন্ডেশন।
আর্টিস্ট ক্লাব সূত্র জানিয়েছে, ইতিমধ্যেই ফ্রান্সের খ্যাতনামা অপেরা শিল্পী ভেরেনিকা পেইন ও পিয়ানোবাদক ফেব্রিস ময়তার ঢাকায় পৌঁছেছেন। তাঁরা বাংলাদেশের অপেরার সঙ্গে মিলিতভাবে এক আকর্ষণীয় পরিবেশনা দর্শকদের উপহার দেবেন।

