মোটরসাইকেল নির্মাতা রয়্যাল এনফিল্ড বাংলাদেশে তাদের কার্যক্রমের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন করেছে। সম্প্রতি এ উপলক্ষে নতুন ক্ল্যাসিক ৩৫০ ও মেটেওর ৩৫০ বাংলাদেশের বাজারে বাইক দুটি উন্মোচন করেছে। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি দেশের বাজার ও ক্রমবর্ধমান রাইডার কমিউনিটির প্রতি তাদের দীর্ঘমেয়াদি অঙ্গীকার আবারও ব্যক্ত করল। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
রয়্যাল এনফিল্ড শুধু বাংলাদেশের জন্য একটি লিমিটেড-রান ক্ল্যাসিক ৩৫০ ছেড়েছে। বাংলাদেশের বিস্তৃত ভূপ্রকৃতি ও আইকনিক স্থাপনা থেকে অনুপ্রাণিত হয়ে এই মডেলের রংগুলোার নামকরণ করা হয়েছে। যেমন, ঢাকা অ্যাম্বার, কুমিল্লা ব্ল্যাক, রাজশাহী রেড এবং সুন্দরবন গ্রিন। প্রতিটি বাইক নিজস্ব বৈশিষ্ট্য বহন করলেও ক্ল্যাসিক ৩৫০–এর চিরায়ত নকশা, কারুকার্য এবং রয়্যাল এনফিল্ডের অনন্য ডিএনএকে অটুট রেখেছে।



