অন-ফিল্ড আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টক ও আহমাদ দুররানি, তৃতীয় আম্পায়ার আকবর আলী এবং চতুর্থ আম্পায়ার ইজাতুল্লাহ সাফি জাদরানের বিরুদ্ধে লেভেল ওয়ান অপরাধের অভিযোগ দায়ের করেন। জাদরান অপরাধ স্বীকার করায় ও ম্যাচ রেফারি গ্রায়েম লাব্রয়ের প্রস্তাবিত শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির দরকার হয়নি।
লেভেল ১ ধরনের অপরাধের জন্য সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক সতর্কবার্তা, আর সর্বোচ্চ শাস্তি হলো খেলোয়াড়ের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা ও এক বা দুই ডিমেরিট পয়েন্ট।
যখন কোনো খেলোয়াড় ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পায়, তখন সেগুলো সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয় এবং খেলোয়াড় নিষিদ্ধ হন। দুটি সাসপেনশন পয়েন্ট এক টেস্ট ম্যাচ বা দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টি ম্যাচ থেকে নিষেধাজ্ঞার সমান।



