বর্তমানে বেশ কিছু নতুন চিত্রনাট্য শুনছেন বলেও জানান আমির। তাঁর মতে, ‘কয়েকটি গল্প আমাকে খুবই রোমাঞ্চিত করেছে—বিশেষ করে দুই-তিনটি। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছি।’
পরিচালনা করা নিয়ে পুরোনো স্বপ্নের কথাও অকপটে ভাগ করে নেন তিনি। ‘পরিচালনাই আসলে আমার সবচেয়ে বড় ভালোবাসা। সিনেমা বানানোর কাজটাই আমি সবচেয়ে বেশি উপভোগ করি। কিন্তু যেদিন আমি সচেতনভাবে পরিচালনায় নামব, হয়তো অভিনয় ছেড়ে দেব—কারণ, পরিচালনা আমাকে পুরোপুরি গ্রাস করবে। তাই আপাতত সেই সিদ্ধান্ত পিছিয়ে দিচ্ছি,’ বলেন তিনি।



