২০ বছর বয়সী ফিলগেইরাস কে
তৎকালীন স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ফিলগেইরাস ২০২৩ সালে ১৭ বছর বয়সে ওয়েস্ট বোকা র্যাটন কমিউনিটি হাইস্কুলের জ্যেষ্ঠ ছাত্রী থাকাকালে পাইলট লাইসেন্স পান। এই তরুণ বৈমানিক (ব্রাজিলীয় পরিবারে জন্ম হলেও ফ্লোরিডায় থাকতেন) ড্রাইভিং লাইসেন্স পাওয়ার আগেই প্রাইভেট পাইলট লাইসেন্স পাওয়ায় এর আগেও স্থানীয় সংবাদমাধ্যমে শিরোনাম হয়েছিলেন তিনি।
ফিলগেইরাসের মায়ের ভাষ্যমতে, ফিলগেইরাস নয় মাস ধরে কমার্শিয়াল পাইলট হিসেবে কাজ করছিলেন।
ফিলগেইরাসের মা ক্যামিলা গাদেলহা কোর্টেলেটি সিএনএন ব্রাসিলকে, ‘সে খুব ভালো একটা মেয়ে ছিল, দায়িত্বশীল ও পরিশ্রমী। সে ছিল সহপাইলট এবং তাঁর কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার ছিল না।’
ফিলগেইরাসের পাইলট লাইসেন্সে দেখা গেছে, বিমানটি ওড়ানোর অনুমতি তাঁর ছিল, তবে পুরো ফ্লাইট পরিচালনা বা মূল দায়িত্বে (কমান্ডে) থাকার অনুমতি ছিল না।
ফিলগেইরাসের সৎবাবা থিয়াগো কোর্টেলেটি (৪৪) নিউইয়র্ক পোস্টকে বলেন, ফিলগেইরাসের ১ হাজার ৩০০ ঘণ্টা উড়ানোর অভিজ্ঞতা ছিল। তাঁর মতে, উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার মাত্র ১০ মিনিট আগে এই ২০ বছর বয়সী তরুণী তাঁর বয়ফ্রেন্ড জাস্টিনকে মেসেজ পাঠিয়েছিলেন।
কোর্টেলেটি বলেন, ‘সে শুধু বলেছিল, প্রচণ্ড ঝাঁকুনি হচ্ছে, বরফ জমছে।’

