ফেডারেশন কাপে যেসব সেরার পুরস্কার ডোরিয়েলটনের হাতে | চ্যানেল আই অনলাইন

ফেডারেশন কাপে যেসব সেরার পুরস্কার ডোরিয়েলটনের হাতে | চ্যানেল আই অনলাইন

এবারের মৌসুমে দুর্দান্ত বসুন্ধরা কিংস। আগেই জিতেছিল চ্যালেঞ্জ কাপ, তারপর মোহামেডান স্পোর্টিং ক্লাবকে সরিয়ে এবারের বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) শিরোপা উঠেছে তাদের হাতে। সবশেষ ফেডারেশন কাপের ফাইনালে ওই মোহামেডানকে হারিয়ে ট্রেবল জিতেছে দলটি। এর অগ্রভাগে ছিলেন ব্রাজিলিয়ান তারকা স্ট্রাইকার ডোরিয়েলটন গোমেজ নাসিমেন্তো। ফেডারেশন কাপেও অনেকগুলো পুরস্কার উঠেছে তার হাতে।

ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডানের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও ডোরিয়েলটনের হ্যাটট্রিকে শিরোপা জিতেছে কিংস। সুবাদে ম্যান অব দ্য ফাইনালের পুরস্কার জিতেছেন এ তারকা স্ট্রাইকার। ফাইনালে হ্যাটট্রিকের পর উৎসর্গ করেছেন তার তিন সন্তানকে।

ম্যাচ সেরার পুরস্কার জিতে সন্তুষ্ট হয়নি এ ব্রাজিলিয়ান। ফেডারেশন কাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুটও পেয়েছেন তিনি। আসরের ফাইনালে হ্যাটট্রিকসহ মোট ১২ গোল করেছেন।

ফাইনাল সেরা ও সর্বোচ্চ গোলদাতার তকমা তাকে আরও একটি পুরস্কার পেতে সাহায্য করেছে। আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছেন তিনি।

এছাড়া বিএফএলের সর্বোচ্চ গোলাদাতাও এ ব্রাজিলিয়ান। এ মৌসুমে তিনি মোট ১৬টি এবং ফেডারেশন কাপে ১২টি এবং অন্যান্য ম্যাচ মিলিয়ে মোট ২৯ গোল করেছেন। ম্যাচের পর ডোরিয়েলটন জানিয়েছেন, তিনি ফাইনাল খেলতে পছন্দ করেন।

Scroll to Top