বাম্পার ফলনের আশায় ফরিদপুরের কালো সোনা নামে খ্যাত পেয়াঁজ বীজ আবাদ শেষ হয়েছে। গতবছরের চেয়ে এবছর লাভের আশায় বেশি জমিতে পেঁয়াজ বীজ আবাদ করেছেন চাষিরা। সার্বক্ষনিক পরিচর্যায় পেঁয়াজ বীজ এবছর বাম্পার ফলন হওয়ার পাশাপাশি ভালো দাম পাওয়ার আশা চাষীদের।