নারায়ণগঞ্জের ফতুল্লায় তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩৩) নামের এক পুলিশ কনস্টেবল খুন হয়েছেন। এ সময় তাঁর সঙ্গে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুস সাত্তার দৌড়ে পালিয়ে প্রাণে বেঁচে গেছেন।
রোববার রাত পৌনে ১০টার দিকে সদর উপজেলার ফতুল্লার থানার কাশিপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। এএসআই আবদুস সাত্তারও একই ফাঁড়িতে কর্মরত।

