এই খবরটি পডকাস্টে শুনুনঃ
পিরোজপুরে প্রাইভেট কার খালে পড়ে শিশুসহ আটজন নিহত হয়েছেন। খবর পেয়ে রাতেই পিরোজপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়।
বুধবার রাত ১০ অক্টোবর ২টার দিকে পিরোজপুর নাজিরপুর সড়কের জ্ঞানেশা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাস থেকে আটজনকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেয় হলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন।

এরমধ্যে দুজন পুরুষ, দুজন নারী এবং চারজন শিশু রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে নিহতরা কুয়াকাটা থেকে মাইক্রোবারযোগে পিরোজপুরের নাজিরপুর উপজেলার দিকে যাচ্ছিলেন।
ধারণা করা হচ্ছে তারা কুয়াকাটায় ঘুরতে গিয়েছিলেন এবং নিহতদের বাড়ি নাজিরপুরে।
