প্রয়োজনে পদক্ষেপ নিতে ইউরোপ পুরোপুরি প্রস্তুত: ইইউ প্রেসিডেন্ট | চ্যানেল আই অনলাইন

প্রয়োজনে পদক্ষেপ নিতে ইউরোপ পুরোপুরি প্রস্তুত: ইইউ প্রেসিডেন্ট | চ্যানেল আই অনলাইন

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লায়েন বলেছেন, আন্তর্জাতিক ব্যবস্থায় এমন এক পরিবর্তন এসেছে যা শুধু ভূমিকম্পসম নয়, বরং স্থায়ীও। তিনি বলেন, ইউরোপ সংলাপ ও সমাধানকে অগ্রাধিকার দেয়। তবে প্রয়োজন হলে ঐক্য, দ্রুততা ও দৃঢ়তার সঙ্গে পদক্ষেপ নিতে আমরা পুরোপুরি প্রস্তুত।

সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

তিনি বলেন, ইউরোপের জন্য নিজেদের স্বাধীনতা অর্জনের প্রচেষ্টা আরও জোরদার করা এবং নতুন ক্ষমতার হাতিয়ার তৈরি করা এখন অত্যন্ত জরুরি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণের আগ্রহকে কেন্দ্র করে চলমান উত্তেজনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, নিরাপত্তার অজুহাতে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি সম্পূর্ণ ভুল।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শুল্ক আরোপের হুমকির জবাব কী হবে সে বিষয়ে আলোচনা করতে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ইউরোপের নেতারা বৈঠকে বসছেন।

Scroll to Top