চীনের আন্তর্জাতিক বিভাগের কেন্দ্রীয় কমিটির উপমন্ত্রী মিস. সুন হাইয়ানের নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনা প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে গণভবনে চীনা প্রতিনিধিদল প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করেন।