দুপুরে জানানো হয়েছিল, বাঁ পায়ের গোড়ালি মচকে গেছে সাদমানের। এমআরআই করানোর পর তাঁর সর্বশেষ অবস্থা জানানো হবে বলে জানায় বিসিবির মেডিক্যাল বিভাগ।
সন্ধ্যায় সর্বশেষ অবস্থা জানিয়ে বায়েজীদুল বলেছেন, ‘আমরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছি। পাশাপাশি তাঁর স্ক্যানও করানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তিনি চোট পেয়েছেন। আগামীকাল স্ক্যানের প্রতিবেদন পাওয়া যাবে। এরপর চোটের ধরন এবং সেরে উঠতে কত দিন লাগতে পারে, সে বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।’
সাদমান খেলতে না পারলে বাংলাদেশের বদলি ব্যাটসম্যান নেওয়ার সুযোগ থাকবে না। প্রথম ইনিংসে তাঁর জায়গায় উদ্বোধনে নামেন নাঈম হাসান। আগের টেস্টে ৮ নম্বরে নামা নাঈম ৬ বলে ৫ রান করে আউট হয়েছেন। প্রথম ইনিংসে ক্যারিবীয়দের ৩৫৬ রানের পর দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ৮৮ রান করেছে বাংলাদেশ।

