প্রথমবার মেয়েদের এশিয়ান কাপে যাদের নিয়ে যাচ্ছে বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

প্রথমবার মেয়েদের এশিয়ান কাপে যাদের নিয়ে যাচ্ছে বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

‘এএফসি মেয়েদের এশিয়ান কাপ ২০২৬’ আসর বসতে চলেছে অস্ট্রেলিয়ায়। ইতিহাস গড়ে প্রথমবার খেলতে যাচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার রাতে রওনা হবে লাল-সবুজের দল। তার আগে সংবাদ সম্মেলনে দল জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

প্রথমবার এশিয়ান কাপ খেলতে যাওয়া ২৬ সদস্যের দলের অধিনায়কত্ব করে ইতিহাস গড়তে যাচ্ছেন আফঈদা খন্দকার। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন সুইডেন প্রবাসী মিডফিল্ডার ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকি। গোলকিপার হিসেবে থাকবেন রুপনা চাকমা, মিলি আক্তার ও স্বর্ণা রানী মন্ডল।

বয়সভিত্তিক দল থেকে প্রথমবার জাতীয় দলের জার্সি গায়ে জড়াবেন সুরভী আকন্দ প্রীতি ও আলপি আক্তার। আলপি আক্তার এবারের মেয়েদের লিগে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন। রাজশাহী স্টারসের হয়ে চ্যাম্পিয়ন আলপি আসরে মোট ২৯ গোল করেছেন।

ডিফেন্ডিংয়ে আছেন অভিজ্ঞ শিউলি আজিম, কোহাতি কিসকু, শামসুন্নাহার সিনিয়র। মিডফিল্ডে আছেন স্বপ্না রানী, উমেলা মারমা, রিতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মারিয়া মান্দাদের মত অভিজ্ঞ তারকা। সঙ্গে যোগ হয়েছেন আনিকা সিদ্দিকীর নাম।

ফরোয়ার্ড হিসেবে আছেন এবারের আসরের সেরা খেলোয়াড় শামসুন্নাহার সিনিয়র। তার সঙ্গে থাকবেন আলপি আক্তার, সুরভী আকন্দ প্রীতি, মোছা: সুলতানা এবং তহুরা খাতুনের মত তারকা।

এশিয়ান কাপে বাংলাদেশ দল:
গোলকিপার: রুপনা চাকমা, মিলি আক্তার ও স্বর্ণা রানী মন্ডল।
ডিফেন্ডার: আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, নবীরণ খাতুন, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, হালিমা খাতুন, সুরভী আক্তার আফরিন।
মিডফিল্ডার: স্বপ্না রানী, মুনকি আক্তার, আইরিন খাতুন, শাহেদা আক্তার রিপা, উমেলা মারমা, রিতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মারিয়া মান্দা, আনিকা রানিয়া সিদ্দিকি এবং উন্নতি খাতুন।
ফরোয়ার্ড: আলপি আক্তার, সুরভী আকন্দ প্রীতি, মোছা. সুলতানা, তহুরা খাতুন, মো. সাগরিকা এবং শামসুন্নাহার সিনিয়র।

Scroll to Top