প্রতিবেশীদের অভিযোগে জাকারবার্গের স্কুল বন্ধ

প্রতিবেশীদের অভিযোগে জাকারবার্গের স্কুল বন্ধ

২০২৪ সালে স্কুলের বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়ে। তখন শহর কর্তৃপক্ষ সমঝোতার পথ খোঁজার চেষ্টা করে। শহরের পরিকল্পনা পরিচালক জোনাথন লাইট প্রস্তাব দেন, কিছু শিক্ষামূলক কার্যক্রম সাময়িকভাবে চালু রাখা যায়। যদিও সে প্রস্তাব আরও ক্ষোভ বাড়িয়ে দেয়। এক বাসিন্দা তখন বলেন, ‘আমি বা অন্য কোনো সাধারণ নাগরিক চার বছর ধরে নিয়ম ভঙ্গ করলে এমন আচরণ পেতাম?’

মার্ক জাকারবার্গের আইনজীবীরা স্কুল চালু রাখার জন্য নানা যুক্তি দেন। স্কুলটিকে বাণিজ্যিক প্রতিষ্ঠান নয় বলা হয়। পারিবারিক উদ্যোগ হিসেবে শিক্ষামূলক কার্যক্রম বলা হয়। স্কুলটিকে রাষ্ট্রীয়ভাবে নিবন্ধিত পরিবারভিত্তিক ডে কেয়ার হিসেবে ঘোষণা করার পরিকল্পনাও নেওয়া হয়। শেষ পর্যন্ত তেমন কোনো উদ্যোগ কাজে আসেনি।

চলতি বছরের মার্চে শহর প্রশাসন আনুষ্ঠানিকভাবে নির্দেশ দেয়, ৩০ জুনের মধ্যে বিকেন বেন স্কুল বন্ধ করতে হবে। আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয় তখন। সরকারি নথি বলছে, আগস্টে স্কুলটি বন্ধ হয়ে যায়। অন্যদিকে মেটার মুখপাত্র ব্রায়ান বেকার বলেন, স্কুলটি শুধু স্থানান্তরিত হয়েছে। নতুন অবস্থান কোথায়, সে তথ্য মেটা প্রকাশ করেনি।

সূত্র: ইন্ডিয়া টুডে

Scroll to Top