পোশাকশ্রমিকদের বেতন সমন্বয়ে গঠিত ন্যূনতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ড কার্যালয়ে এ সভা শুরু হয়। সভায় শ্রমিক ও মালিকপক্ষের মনোনীত প্রতিনিধিসহ বোর্ডের ছয়জন সদস্য অংশ নেন।
এদিকে নবগঠিত বোর্ডের চেয়ারম্যান শেখ আশফাকুর রহমানকে সরিয়ে পিরোজপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ আজাদ সুবহানীকে মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান করা হয়েছে। তার সভাপতিত্বেই প্রথম সভাটি অনুষ্ঠিত হচ্ছে।
সভায় তৈরি পোশাক শিল্পের বিদ্যমান সক্ষমতা বিবেচনায় রেখে মজুরি নির্ধারণের পক্ষে নিজ নিজ যুক্তি তুলে ধরছেন মালিকপক্ষের প্রতিনিধিরা। অন্যদিকে দেশের বর্তমান মূল্যস্ফীতি আমলে নিয়ে কতো শতাংশ মজুরি বাড়ালে শ্রমিকদের জীবনমান উন্নত হবে, তার পক্ষে জোরালো মত দিচ্ছেন শ্রমিক প্রতিনিধিরা।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
পোশাক খাতের শ্রমিকদের চলমান বিক্ষোভের মুখে গত এক নভেম্বর ৬ সদস্যের এই ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে সরকার।



