এই চাহিদা পূরণের লক্ষ্যেই ২০১১ সালে যাত্রা শুরু করে এশিয়ান টাউন ডেভেলপমেন্ট লিমিটেড। প্রতিষ্ঠানটির অন্যতম প্রকল্প পূর্বাচল এশিয়ান টাউন আধুনিক টাউনশিপের দৃষ্টান্ত হয়ে উঠেছে। রাজধানীর কাছেই প্রাকৃতিক ও শান্ত পরিবেশে গড়ে ওঠা পূর্বাচল এশিয়ান টাউনে রয়েছে প্রশস্ত রাস্তা, শিশুদের খেলার মাঠ, স্কুল, হাসপাতাল, শপিং মল, কনভেনশন সেন্টার, জিম, পার্ক ও ইনডোর গেমস জোন। সার্বক্ষণিক নিরাপত্তা ও পরিবেশবান্ধব নকশা এই প্রকল্পকে আলাদা মাত্রা দিয়েছে।