পুতিনের ওপর কেন ‘চটেছেন’ ট্রাম্প, পরিণাম কী হতে পারে

পুতিনের ওপর কেন ‘চটেছেন’ ট্রাম্প, পরিণাম কী হতে পারে

যুদ্ধবিরতি চুক্তিতে মস্কো রাজি না হলে রাশিয়ার বিক্রি করা জ্বালানি তেলের ওপর ‘দ্বিতীয় ধাপে শুল্ক’ আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। এনবিসিকে তিনি বলেছেন, ‘ইউক্রেনে রক্তপাত বন্ধ করার জন্য আমি ও রাশিয়া যদি একটি চুক্তিতে পৌঁছাতে না পারি, আর যদি মনে করি যে এটা রাশিয়ার ভুলের কারণে হয়েছে তাহলে রাশিয়া থেকে আসা সব তেলের ওপর দ্বিতীয় ধাপে শুল্ক আরোপ করব।’

ট্রাম্প আরও বলেন, ‘আপনি যদি রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনেন, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করতে পারবেন না। সব জ্বালানি তেলের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে, সব তেলের ওপর ২৫ থেকে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।’

ট্রাম্পের এই হুমকির কারণে রাশিয়ার ওপর কতটা প্রভাব পড়বে, তা পরিষ্কার নয় বলে মন্তব্য করেছেন লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের জ্যেষ্ঠ পরামর্শক কিয়ার গিলস। তিনি বলেন, ‘আমরা রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে ট্রাম্পের বেশ কিছু হুমকি দেখেছি। কিন্তু সেগুলো কখনো দীর্ঘস্থায়ী হয়নি।’ তিনি আরও বলেন, ‘এই হুমকিগুলো ট্রাম্পের ফাঁকা বুলি কি না, তা আমরা জানি না।’

Scroll to Top