পিএসজি পরীক্ষার আগে কতটা প্রস্তুত বার্সেলোনা | চ্যানেল আই অনলাইন

পিএসজি পরীক্ষার আগে কতটা প্রস্তুত বার্সেলোনা | চ্যানেল আই অনলাইন

ঘুরে দাঁড়ানোর ম্যাচে রিয়াল মাদ্রদিকে টপকে শীর্ষস্থান দখল করে নিয়েছে বার্সেলোনা। ১-০ গোলে পিছিয়ে পড়েও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। তিনটি পয়েন্ট নিশ্চিত করা হ্যান্সি ফ্লিকের দলের জন্য খুব একটা সহজ ছিল না। লা লিগার ম্যাচ শেষ করতে না করতেই ৬৮ ঘণ্টার মধ্যে আবার মুখোমুখি হতে হবে চ্যাম্পিয়ন্স লিগে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে।

ম্যাচের ফলাফল নিয়ে ফ্লিক খুশি থাকলেও পিএসজি ম্যাচ নিয়ে চিন্তিত। দলের বর্তমান অবস্থান এবং সল্প সময়ের মধ্য চ্যাম্পিয়ন্স লিগে খেলার প্রস্তুতি সম্পর্কেও কথা বলেছেন ৬০ বর্ষী কোচ।

ফ্লিক বলেছেন, ‘আমরা ভালো খেলেছি, কিন্তু টেবিলের শীর্ষে থাকাটা সাময়িক। এটা আমাদের ধরে রাখতে সাহায্য করবে কারণ এটি আমাদের প্রতিপক্ষ, রিয়াল মাদ্রিদ এবং পিছিয়ে থাকা দলগুলোর উপর চাপ সৃষ্টি করে। আমাদের এই অবস্থান রক্ষা করতে হবে।’

বুধবার চ্যাম্পিয়ন্স লিগের পিএসজির বিপক্ষে ম্যাচের কথাও বলেছেন বার্সা কোচ, ‘৬৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে আমাদের পরবর্তী ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে। মাঠের সবাই তাদের সর্বোচ্চটা দিতে প্রস্তুত, এবং আমি তাদের নিয়ে খুব আশাবাদী।’

পিএসজির বিপক্ষে ম্যাচের আগে খেলোয়াড়দের কথা জানিয়েছেন ফ্লিক, ‘চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচের আগে ইয়ামাল দলে ফিরেছেন, এটা খুবই অসধারণ। সে এমন একজন খেলোয়াড় যে রক্ষণভাগে এবং আক্রমণভাগে সমান অবদান রাখেন। এ বিষয়টি আমাকে খুশি করে।’

‘পেদ্রি বিশেষ, সে একজন দুর্দান্ত খেলোয়াড়। সে ক্রমাগত উন্নতি করছে একজন নেতা হয়ে উঠছে। সে আমাদের খেলার নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে এবং সে জানে যে তাকে কোন অবস্থানে থাকতে হবে।’

দানি ওলমোর বিষয় কোচ বলেন, ‘ওলমো এদিন ম্যাচ শুরু করবে, এবং আমাদের ভক্তরাও তাকে দেখতে চায়। আজ থেকেই আমরা ম্যাচটি নিয়ে চিন্তাভাবনা শুরু করব।’

বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় চ্যাম্পিয়ন্স লিগে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি হবে বর্তমান লা লিগার চ্যাম্পিয়নরা।

Scroll to Top