পাঠকের ছবি (১৪ মে ২০২৬)

পাঠকের ছবি (১৪ মে ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

দালানকোঠার রাজত্বে দিন দিন এ রকম কাঁচা বাসা এখন বিলুপ্তির পথে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে একই চিত্র এখন গ্রামেও। সময়ের সাক্ষী এসব কাঁচা বাসা ভেঙে প্রয়োজনের তাগিদে তোলা হচ্ছে পাকা ঘর। একসময়ের মাথা গোঁজার একমাত্র ঠাঁই হিসেবে দাঁড়িয়ে থাকা কাঁচা ঘরগুলো হয়ে পড়ছে অবহেলিত, অব্যবহৃত। গ্রামের অনেকে একে লাকড়িঘর হিসেবেও ব্যবহার করে থাকে। হয়তো একসময় গ্রামেও খুঁজে পাওয়া যাবে না এসব কাঁচা বাসা। আজ বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজারের দক্ষিণ মাজদিহি এলাকা থেকে তোলা ছবি
আলোর শহরে একটুখানি অপেক্ষা। জাতীয় সংসদ ভবনের ঝলমলে আলোর সামনে দাঁড়িয়ে এক রিকশাচালক। ব্যস্ত শহরের কোলাহলের মাঝেও তার অপেক্ষা যেন ঢাকার নীরব বাস্তবতার প্রতিচ্ছবি
এখনো গ্রামাঞ্চলের হাটগুলোতে দৈনন্দিন গৃহস্থালির ব্যবহার্য অনেক কিছু কিনতে পাওয়া যায়। হাটে হাটে ভ্রাম্যমাণ দোকান বসিয়ে বিক্রেতারা এসব বিক্রি করেন। বেচাকেনার ফাঁকে দোকানেই ঘুমিয়ে পড়েছেন এক দোকানি। ছবিটি সম্প্রতি নওগাঁর নিয়ামতপুর উপজেলার সদর হাট থেকে তোলা
রক্তিম কৃষ্ণচূড়ার ছায়ামাখা ব্যস্ত শহরের সবুজঘেরা পথ। মলচত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৩ মে ২০২৬
আধুনিক ভবনের ছায়ায় হারিয়ে যাচ্ছে জলাভূমি, তবু চলছে মানুষের সংগ্রাম। বইঠা হাতে কিশোরের এগিয়ে চলা। ছবিটি রাজধানীর মান্ডা এলাকার বালুর মাঠ এলাকা থেকে সম্প্রতি তোলা
দৃষ্টিনন্দন ‘মে ফ্লাওয়ার’! ফুলটি বছরে শুধু মে মাসেই ফুটে এবং ২০০টির মতো পুষ্প বিন্যস্ত হয়ে বল আকৃতির রূপ নেয়। ময়মনসিংহ পিটিআই প্রাঙ্গণ। ছবিটি সম্প্রতি তোলা
অল্প বৃষ্টিতে মোটরসাইকেল অর্ধেক ডুবে গেছে। মতিঝিল, ঢাকা, ১৩ মে ২০২৬
Scroll to Top