পাকিস্তানে ১৭ ‘ভারত-সমর্থিত সন্ত্রাসী’ নিহত

পাকিস্তানে ১৭ ‘ভারত-সমর্থিত সন্ত্রাসী’ নিহত

পাকিস্তানে ১৭ ‘ভারত-সমর্থিত সন্ত্রাসী’ নিহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একাধিক গোয়েন্দাভিত্তিক অভিযানে অন্তত ১৭ জন ‘ভারত-সমর্থিত সন্ত্রাসী’ নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। বুধবার (৩ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, গত ২৪ মে কোয়েটায় একটি যাত্রীবাহী ট্রেনে হামলার পর মাস্তুঙ্গ, নুশকি, জেহরি, খুজদার ও কেচ জেলায় ধারাবাহিক চিরুনি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের একাধিক আস্তানায় অভিযান চালায়।

বিবৃতিতে বলা হয়, অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামে অভিহিত একটি ভারত-পৃষ্ঠপোষক গোষ্ঠীর সদস্যদের বন্দুকযুদ্ধ হয়। এতে গোষ্ঠীটির ১৭ সদস্য নিহত হন। সেনাবাহিনীর দাবি, এর মাধ্যমে এলাকায় সক্রিয় সন্ত্রাসী নেটওয়ার্কে বড় ধরনের আঘাত হানা হয়েছে।

অভিযান শেষে বিভিন্ন আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক এবং প্রস্তুতকৃত ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়।

পাকিস্তান সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, নিহতরা দীর্ঘদিন ধরে বেলুচিস্তানে নাশকতা ও সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিল। ২৪ মে কোয়েটার চামান ফটকের কাছে রেললাইনের পাশে বিস্ফোরণে ফ্রন্টিয়ার কর্পসের তিন সদস্যসহ অন্তত ১৪ জন নিহত এবং নারী-শিশুসহ অনেকে আহত হওয়ার ঘটনার পর এই অভিযান জোরদার করা হয়।

২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সীমান্তবর্তী এলাকায় সহিংসতার ঘটনা বেড়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, স্থানীয় বিচ্ছিন্নতাবাদী ও সশস্ত্র গোষ্ঠীগুলো ভারতের সহায়তায় এসব হামলা চালাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে সংশ্লিষ্ট জেলাগুলোতে নিরাপত্তা জোরদার রাখা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

জুম বাংলা নিউজ

জুম বাংলা নিউজ

inews.zoombangla.com

অনুসরণ করুন

গুগলে জুম বাংলা নিউজ অনুসরণ করুন

আপনার গুগল নিউজ ফিডে জুম বাংলা নিউজ থেকে আরও আপডেট পেতে গুগল ফলো পৃষ্ঠাটি খুলুন এবং চেকমার্ক বিকল্পটি আলতো চাপুন।


গুগলে জুম বাংলা নিউজ অনুসরণ করুন

Scroll to Top