পাকিস্তানে বাসে ভ্যানের ধাক্কায় ১১ জনের প্রাণহানি – DesheBideshe

পাকিস্তানে বাসে ভ্যানের ধাক্কায় ১১ জনের প্রাণহানি – DesheBideshe


পাকিস্তানে বাসে ভ্যানের ধাক্কায় ১১ জনের প্রাণহানি – DesheBideshe

ইসলামাবাদ, ২৫ মে – পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসের পেছনে ভ্যানের ধাক্কায় অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন। সোয়াত এক্সপ্রেসওয়ের ইসমাইলা এলাকার কাছে সংঘটিত এই দুর্ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন বলে উদ্ধারকারী কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

জানা গেছে,

বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি ভ্যান এসে সেটিকে সজোরে আঘাত করে। উদ্ধার কর্মকর্তাদের প্রাথমিক ধারণা অনুযায়ী, ভ্যানচালকের চরম অবহেলা ও নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।

মোটরওয়ে পুলিশের এক মুখপাত্র জানান,

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নিহতদের মরদেহ এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও আইনি প্রক্রিয়ার জন্য মারদান মেডিকেল কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা যায়,

যাত্রীবাহী বাসটি করাচি থেকে বুনারের দিকে যাচ্ছিল। অপরদিকে ভ্যানটি রাওয়ালপিন্ডি থেকে দিরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতিমধ্যে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এস এম/ ২৫ মে ২০২৬



Scroll to Top