পাকিস্তানে জ্বালানি তেলের দামে বড় পতন, প্রতি লিটারে কমল ৭৪ রুপি পর্যন্ত – DesheBideshe

পাকিস্তানে জ্বালানি তেলের দামে বড় পতন, প্রতি লিটারে কমল ৭৪ রুপি পর্যন্ত – DesheBideshe


পাকিস্তানে জ্বালানি তেলের দামে বড় পতন, প্রতি লিটারে কমল ৭৪ রুপি পর্যন্ত – DesheBideshe

ইসলামাবাদ, ২০ জুন – পাকিস্তানে জ্বালানি তেলের দামে বড় ধরনের হ্রাসের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই সিদ্ধান্তের কথা জানান।

নতুন ঘোষণা অনুযায়ী,

প্রতি লিটার পেট্রোলের দাম ৭৪ রুপি এবং ডিজেলের দাম ৬৭ রুপি কমানো হয়েছে।

সরকারি তথ্যমতে,

পেট্রোলের বর্তমান মূল্য লিটার প্রতি ৩৭৩ রুপি থেকে কমে ২৯৯ রুপিতে দাঁড়িয়েছে। একইভাবে ডিজেলের দাম লিটার প্রতি ৩৭৮ রুপি থেকে কমিয়ে ৩১১ রুপি নির্ধারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে যে,

আন্তর্জাতিক বাজারে তেলের দাম হ্রাস পাওয়া এবং আঞ্চলিক অর্থনৈতিক স্থিতিশীলতা আসার কারণে এই সুবিধা সরাসরি জনগণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন,

সরকার সংকটের সময় কঠোর সাশ্রয় নীতি অবলম্বন করেছে। এমনকি উন্নয়ন বাজেট থেকে ১২৯ বিলিয়ন রুপি সাশ্রয় করে জ্বালানি খাতে ভর্তুকি দেওয়া হয়েছে যাতে জনগণকে বড় কোনো সংকটে পড়তে না হয়। তিনি দাবি করেন, বিশ্বজুড়ে জ্বালানি সংকট চললেও পাকিস্তানে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক ছিল এবং গ্রাহকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়নি।

আঞ্চলিক উত্তেজনা ও আন্তর্জাতিক বাজারের অস্থিরতা সত্ত্বেও সরবরাহ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখা সম্ভব হয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী। তার মতে, কেন্দ্র ও প্রাদেশিক সরকারগুলোর দক্ষ সমন্বয়ের কারণে দেশে জ্বালানির কোনো ঘাটতি দেখা দেয়নি।

তিনি আরও উল্লেখ করেন যে,

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের ইতিবাচক ভূমিকা আঞ্চলিক অর্থনীতির স্থিতিশীলতায় সহায়তা করেছে। এদিকে আন্তর্জাতিক বাজারেও তেলের দাম নিম্নমুখী। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমে আসা এবং সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনায় ব্রেন্ট ও ডব্লিউটিআই তেলের দাম কমেছে।

বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে ট্যাংকার চলাচল শুরু হওয়া বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। এর আগে মার্চ ও এপ্রিল মাসে পাকিস্তানে জ্বালানি তেলের দাম দফায় দফায় বৃদ্ধি পেয়ে রেকর্ড পর্যায়ে পৌঁছেছিল। তবে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির উন্নতি হওয়ায় সরকার এবার বড় ধরনের মূল্য কমানোর সিদ্ধান্ত নিল।

এস এম/ ২০ জুন ২০২৬



Scroll to Top