অনূর্ধ্ব-১৯ মেয়েদের ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ

অনূর্ধ্ব-১৯ মেয়েদের ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ হারলেও পাকিস্তানের বিপক্ষে অপ্রতিরোধ্য বাংলাদেশ। তিনবারের দেখায় প্রত্যেকবারই স্বাগতিকদের হারিয়েছে যুবা টিম টাইগ্রেস। ৩২ রানে জিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে বাংলাদেশ।
ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটে পাঠান পাকিস্তান অধিনায়ক ফিজা ফায়াজ। ব্যাটে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান করে বাংলাদেশ। জবাবে নেমে ৯ উইকেটে ১০৪ রানে থামে পাকিস্তান।
ব্যাটে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। রানের খাতা খোলার আগেই বিদায় নেন ওপেনার অচেনা জান্নাত। নিশিতা আক্তার নিশি ২০ রান করে সাজঘরে ফেরেন এবং শিরিনা খাতুন ৩২ রান করে রিটয়ার্ড আউট হন। শেষ পর্যন্ত অধিনায়ক সাদিয়া ইসলামের ৩ চার ও ২ ছক্কায় ২৮ বলে ৪৪ রানে ভর করে লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশের মেয়েরা।
পাকিস্তানের হয়ে শাহার বানু, মাহনুর জাইব ও রোজিনা আক্তান নেন একটি করে উইকেট।
রান তাড়ায় নেমে ভালো শুরু পায় পাকিস্তানে। ওপেনার রাভাইল ফারহান ২৬ বলে ৩৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্বাগতিকদের আর কোনো ব্যাটার সুবিধা করতে পারেনি।
বাংলাদেশের হয়ে ফারজানা ইয়াসমিন সর্বোচ্চ ৩টি উইকেট নেন। নিশিতা আক্তার নিশি নেন ২টি উইকেট। আফরিন মিম, জান্নাতুল ফেরদৌস, তিথি দাস অপর্ণা নেন একটি করে উইকেট।
১৬ অক্টোবর ইকবাল স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…


