এশিয়ান গেমস ক্রিকেট

এশিয়ান গেমস ক্রিকেটে ২০২২ আসরে স্বর্ণ জিতেছিল ভারত। ২০২৬ আসরেও অপ্রতিরোধ্য ভারত। অভিষেক শর্মা ও তিলক বার্মার ঝড়ো ইনিংসে দুই শতাধিক রান করে ভারত। হাসান নাওয়াজের ৯৬ রানের ইনিংসে লড়াই করলেও লক্ষ্যে পৌঁছাতে পারেনি পাকিস্তান। ১৯ রানে জিতে টানা দ্বিতীয়বার স্বর্ণপদক জিতেছে ভারত। এশিয়ান গেমস ক্রিকেটে একমাত্র দল হিসেবে একাধিক স্বর্ণ জেতার কীর্তি গড়ল ভারত।
নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে টসে জিতে আগে ব্যাটে নামে ভারত। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২১১ রান তোলে তারা। জবাবে নেমে ৬ উইকেটে ১৯২ রানে থামে পাকিস্তান।
ভারতের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন অভিষেক শর্মা। ৩ চার ও ৭ ছক্কায় ২৮ বলে ৬১ রান করেন তিনি। ৩ চার ও ৪ ছক্কায় ২২ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিলক বার্মা। এছাড়া শিবম দুবে ১৫ বলে ২৭, শ্রেয়াস আয়ার ২৪ বলে ২১ ও ঈশান কিষাণ ১৮ বলে ২০ রান।
পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন আহমেদ ডানিয়েল ও আরাফাত মিনহাস। সাইম আইয়ুব ও আবরার আহমেদ নেন একটি করে উইকেট।
রানতাড়ায় সর্বোচ্চ রান করেন হাসান নাওয়াজ। ইনিংসের শেষ বলে আউট হন তিনি। ৫ চার ও ৭ ছক্কায় ৫১ বলে ৯৬ রান করেন। ২২ বলে ২৯ রান করেন সাইম আইয়ুব। ১৮ বলে ২৩ রান করেন মাজ সাদাকাত। ৫ বলে ১২ রানে অপরাজিত থাকেন সাদ মাসুদ। বাকিদের কেউ ১০ রানের বেশি করতে পারেননি।
ভারত বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর ও শিবম দুবে।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…


