পাঁচ জেলার ডিসি প্রত্যাহার | চ্যানেল আই অনলাইন

পাঁচ জেলার ডিসি প্রত্যাহার | চ্যানেল আই অনলাইন

পাঁচ জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করেছে সরকার। পরবর্তী পদায়নের জন্য তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

আজ রোববার ১ মার্চ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গাজীপুরের ডিসি মোহাম্মদ আলম হোসেন, পঞ্চগড়ের ডিসি কাজী মো. সায়েমুজ্জামান, কুষ্টিয়ার ডিসি মো. ইকবাল হোসেন, নেত্রকোনার ডিসি মো. সাইফুর রহমান ও চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. শাহাদাত হোসের মাসুদকে প্রত্যাহার করা হয়েছে।

Scroll to Top