পাঁচ উচ্চ ভবন গড়ছে ট্রপিক্যাল

পাঁচ উচ্চ ভবন গড়ছে ট্রপিক্যাল

ঢাকার হৃদয়ে ৪৬ কাঠা জমিতে মালিবাগের ডিআইটি রোডে নির্মিত হচ্ছে ৪৫ তলা ‘টিএ টাওয়ার’। ইতিমধ্যে ভূগর্ভস্থ ছয়টি স্তর নির্মাণ শেষ হয়েছে। এই ভবন নির্মাণে এককভাবে ব্যবহৃত হচ্ছে জিপিএইচ ইস্পাতের কোয়ান্টাম টেকনোলজিতে তৈরি ৬০০ গ্রেডের বি৬০০ডি–আর রড; যা ভূমিকম্প-সহনশীল এবং নির্মাণ সময় ও মজুরি কমাতে সহায়ক। এই  ভবন ২০২৯ সালের ডিসেম্বরেই চালু হওয়ার লক্ষ্য ঠিক করেছে ট্রপিক্যাল হোমস। টাওয়ারটির বৈশিষ্ট্য এর বহুমুখী সেবা। ভবনের ২৩ তলা পর্যন্ত থাকবে একটি অত্যাধুনিক হাসপাতাল, যেখানে সর্বশেষ চিকিৎসাপ্রযুক্তি ব্যবহারে রোগীরা পাবেন উন্নত সেবা। থাকবে অত্যাধুনিক রিটেইল মার্কেট—ডিজাইনার ব্র্যান্ড থেকে স্থানীয় প্রয়োজনীয় দোকান—সবকিছুই এক ছাদের নিচে। ভবনের ওপরের অংশে থাকবে খোলা আকাশের নিচে সুইমিংপুল, জিম, বিশ্রামাগার এবং শিশুদের জন্য অ্যাডভেঞ্চার জোন। এখান থেকে পুরো ঢাকাকে দেখা যাবে মনোমুগ্ধকরভাবে।

ব্যবসায়ীদের জন্য এখানে স্পেস থাকবে ৪৫৫ থেকে ৫৬৫ বর্গফুটের ছোট ইউনিট থেকে শুরু করে ১৭ হাজার ৯৮২ বর্গফুট মেঝেজুড়ে বিস্তৃত ফ্লোর পর্যন্ত। ১৪টি যাত্রীবাহী লিফট, ২টি সার্ভিস লিফট এবং ৬ জোড়া এস্কেলেটর পুরো ভবনকে করবে সহজে চলাচলযোগ্য। একসঙ্গে ৩৮২টি গাড়ি পার্কিংয়ের সুবিধা থাকছে, যা ঢাকার বাণিজ্যিক ভবনে অত্যন্ত বিরল।

পরিবেশবান্ধব নকশায় ভবনের অর্ধেক জমি খোলা জায়গা হিসেবে সংরক্ষণ করা হচ্ছে, যাতে মিলবে সবুজায়নের প্রশান্তি। ডাবল গ্লাজড কম নির্গমন কাচ ভবনটিকে দেবে বিদ্যুৎ–সাশ্রয়ী বৈশিষ্ট্য। অগ্নিনিরাপত্তাব্যবস্থা ও ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিত করবে স্থাপনার স্থায়িত্ব ও নিরাপদ ব্যবহার।

Scroll to Top