পদ্মা সেতুর কাছে ৪৩ ঘণ্টা পর নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার | চ্যানেল আই অনলাইন

পদ্মা সেতুর কাছে ৪৩ ঘণ্টা পর নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার | চ্যানেল আই অনলাইন

মুন্সিগঞ্জে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক স্কুলছাত্রের মরদেহ ৪৩ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার ৩১ মার্চ সকাল আনুমানিক ১০টার দিকে ঘটনাস্থলের কাছাকাছি এলাকায় তার মরদেহ ভেসে ওঠে। পরে উদ্ধার করে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, গত ২৯ মার্চ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে শ্রীনগর পাইলট স্কুলের দশম শ্রেণির ছাত্র মো. আরাফাত মাওয়া এলাকায় পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে। চার বন্ধু একসঙ্গে পানিতে নামলেও তিনজন সাঁতরে উঠে আসতে সক্ষম হয়। তবে আরাফাত নিখোঁজ হয়ে যায়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে।

Scroll to Top