পঞ্চগড়ে ফিলিং স্টেশনে ইউএনও’র ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা | চ্যানেল আই অনলাইন

পঞ্চগড়ে ফিলিং স্টেশনে ইউএনও’র ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা | চ্যানেল আই অনলাইন

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ফেরাতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক। এ ঘটনায় তার বডিগার্ড আহত হয়েছেন।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার ভাউলাগঞ্জ ইউনিয়নের মেসার্স জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জ্বালানি তেল বিতরণে অনিয়মের অভিযোগে ইউএনও ঘটনাস্থলে গিয়ে ফুয়েল কার্ড যাচাই করছিলেন। এ সময় উত্তেজিত জনতা তাকে ঘিরে ফেলে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ইউএনও’র সঙ্গে থাকা বডিগার্ড তৈবুল (৪৩)-এর ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে মারধর করে এবং তার সরকারি অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা চালায়।

আহত বডিগার্ডকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়েছে।

Scroll to Top