গত বছর বায়ার লেভারকুসেন থেকে ১০ কোটি পাউন্ডে লিভারপুলে যোগ দেওয়ার পর সম্ভবত নিজের সেরা ম্যাচটিই খেললেন ভির্টৎস। ম্যাচের ৮ মিনিট বাকি থাকতে তাঁর পাস থেকেই জোরালো শটে দলের চতুর্থ গোলটি করেন মুনিয়োজ।
চিরপ্রতিদ্বন্দ্বীদের এমন দুর্দশায় গ্যালারি থেকে ‘তোমরা অবনমিত হতে যাচ্ছ’ স্লোগান দিয়ে উল্লাসে মাতেন লিভারপুল সমর্থকেরা। ১৯৭৪ সালের পর কখনোই শীর্ষ লিগ থেকে অবনমন না হওয়া ইউনাইটেড, বিশ্ব ফুটবলের অন্যতম সর্বোচ্চ আয়ের ক্লাব হয়েও এবার টিকে থাকার লড়াইয়ে নেমেছে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ গোল হজম করেছে তারা, যা ইউরোপের শীর্ষ পাঁচ লিগের যেকোনো দলের চেয়ে সবচেয়ে বাজে রক্ষণভাগের রেকর্ড।


