ন্যাথান এলিসের বদলি হিসেবে চেন্নাই সুপার কিংসে যোগ দিলেন স্পেন্সার জনসন – DesheBideshe

ন্যাথান এলিসের বদলি হিসেবে চেন্নাই সুপার কিংসে যোগ দিলেন স্পেন্সার জনসন – DesheBideshe

ন্যাথান এলিসের বদলি হিসেবে চেন্নাই সুপার কিংসে যোগ দিলেন স্পেন্সার জনসন – DesheBideshe

ক্যানবেরা, ২৫ মার্চ – ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পাঁচবারের চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংস তাদের স্কোয়াডে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে।

চোটের কারণে ছিটকে পড়া অস্ট্রেলিয়ান পেসার ন্যাথান এলিসের বদলি হিসেবে আরেক অস্ট্রেলিয়ান পেসার স্পেন্সার জনসনকে দলে অন্তর্ভুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

দেড় কোটি রুপির বিনিময়ে অস্ট্রেলিয়ার হয়ে পাঁচটি ওয়ানডে এবং আটটি টি টোয়েন্টি খেলা জনসনের সঙ্গে চুক্তি করেছে চেন্নাই। গত মৌসুমে চেন্নাইয়ের হয়ে মাত্র একটি ম্যাচ খেললেও এবারের নিলামের আগে দুই কোটি রুপিতে এলিসকে ধরে রেখেছিল দলটি। কিন্তু হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আসন্ন পুরো আসর থেকেই ছিটকে গেছেন এই পেসার।

গত আইপিএল মৌসুমে ১৪টি ম্যাচের মধ্যে মাত্র চারটিতে জয় পেয়ে পয়েন্ট তালিকার তলানিতে ছিল চেন্নাই সুপার কিংস। সেই ব্যর্থতা ভুলে এবার দলকে নতুনভাবে সাজিয়েছে তারা। সাধারণত অভিজ্ঞ খেলোয়াড়দের ওপর আস্থা রাখলেও এবার ভবিষ্যতের কথা মাথায় রেখে বড় অঙ্কের বিনিময়ে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি।

নতুন করে ঘুরে দাঁড়ানোর এই পরিকল্পনায় এলিস একটি গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। তার শূন্যস্থান পূরণে ডাক পাওয়া ৩০ বছর বয়সী স্পেন্সার জনসনের আইপিএল খেলার পূর্ব অভিজ্ঞতা রয়েছে।

এর আগে তিনি গুজরাট টাইটান্স ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। আইপিএলের মঞ্চে এখন পর্যন্ত ৯টি ম্যাচ খেলে ৫টি উইকেট শিকার করেছেন তিনি।

এ এম/ ২৫ মার্চ ২০২৬



Scroll to Top