নৌকা পেয়েছে ৮৩ ভাগ ভোট

নৌকা পেয়েছে ৮৩ ভাগ ভোট

কিংস পার্টি হিসেবে পরিচিত বাংলাদেশ জাতীয়বাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থীরাও তাঁদের সাংগঠনিক দুর্বলতা এবং যথাযথভাবে প্রচারণা না চালানোর কথা স্বীকার করেছেন। এই বিষয়ে বিএনএমের বাগেরহাট জেলার সভাপতি ও বাগেরহাট-২ আসনের নোঙ্গর প্রতীকের প্রার্থী সোলায়মান শিকদার বলেন, ‘আমরা আসলে প্রচার-প্রচারণার তেমন সুযোগ পাইনি। তা ছাড়া নতুন দল, আগামী নির্বাচনে আমরা ভালো করব। আরও একটু সময় পেলে আরও ভোট পেতাম।’

যদিও তৃণমূল বিএনপির বাগেরহাট-৩ আসনের প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ম্যানুয়েল সরকার প্রথম আলোকে বলেন, এই সরকার জালজালিয়াতির সরকার। জুলুমবাজ সরকার। এই সরকার যে ভোট করছে, এইটা কোনো ভোট না। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) আসনে ৩ লাখ ৫২ হাজার ৮২১টি ভোটের মধ্যে ভোট পড়েছে ২ লাখ ৩৮ হাজার ৬৯৩টি। এ আসনে নৌকা প্রতীকের প্রার্থী শেখ হেলাল উদ্দিন ২ লাখ ১৯ হাজার ৯৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তবে তাঁর প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থীই জামানত হারিয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. কামরুজ্জামান ৫ হাজার ২১০ ভোট পেয়েছেন।

বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে ১ লাখ ৮২ হাজার ৩১৮ ভোট নিয়ে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী শেখ তন্ময়। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (লাঙ্গল) হাজরা শহিদুল ইসলাম ৪ হাজার ১৭৪ ভোট পেয়েছেন।

বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে বিজয়ী প্রার্থী হাবিবুন নাহার পেয়েছেন ৮৪ হাজার ৩৭২ এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ৫৮ হাজার ৪৬৮ ভোট। এই আসনের অপর পাঁচ প্রার্থী জামানত হারিয়েছেন।

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনেও ৭ প্রার্থীর মধ্যে ৬ জনই জামানত হারিয়েছেন। এই আসনের ৩ লাখ ৫৩ হাজার ৩১৪ ভোটের মধ্যে ২ লাখ ১৪ হাজার ৭৬৭ ভোট পড়েছে। যেখানে ১ লাখ ৯৯ হাজার ৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নৌকার প্রতীকের এইচ এম বদিউজ্জামান সোহাগ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঈগল প্রতীকের এম আর জামিল হোসেন পেয়েছেন ৫ হাজার ৩৭৬ ভোট।

Scroll to Top