নোয়াখালী বিভাগের দাবিতে সড়ক অবরোধ | চ্যানেল আই অনলাইন

নোয়াখালী বিভাগের দাবিতে সড়ক অবরোধ | চ্যানেল আই অনলাইন

নোয়াখালীর নামে বিভাগ অথবা নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শনিবার ৪ অক্টোবর জেলা শহর মাইজদীতে বিক্ষোভ মিছিল করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মিছিল শেষে নোয়াখালী সুপার মার্কেটের সামনে ব্লকেড কর্মসূচি পালন করেন তারা। এসময় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পরে তারা ঢাকা-নোয়াখালী সড়কের মাইজদী অংশে অবস্থান নিয়ে প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন। এতে রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

নোয়াখালী বিভাগের দাবিতে সড়ক অবরোধ | চ্যানেল আই অনলাইন

বক্তারা বলেন, কুমিল্লার সাথে কোনোভাবেই নোয়াখালীর লোকজন বিভাগের বিষয়ে একমত হবে না। নোয়াখালীর নামে বিভাগ ঘোষণা করতে হবে, না হয় নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণা করতে হবে।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে বৃহত্তর নোয়াখালী (নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর) নিয়ে নোয়াখালী বিভাগ ঘোষণা করার জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

Scroll to Top