নেতাকর্মীদের সাথে গণইফতার করলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর | চ্যানেল আই অনলাইন

নেতাকর্মীদের সাথে গণইফতার করলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর | চ্যানেল আই অনলাইন

গণঅধিকার পরিষদ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে গণইফতার করলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় আল রাজী কমপ্লেক্সের সামনে এই গণইফতার কার্যক্রম পরিচালিত হয়। অংশ নেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষও।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, ‘‘গণঅধিকার পরিষদ প্রতিবছর পুরো রমজান মাস জুড়ে এই গণইফতার কার্যক্রম পরিচালনা করেন। এই বছরও গণইফতার কার্যক্রম পরিচালনা করছে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ। রমজান মাসব্যাপী এই কার্যক্রম চলবে। এই কার্যক্রম পরিচালিত হয় জনগণের সহযোগিতায়, চাইলে যে কেউ সহযোগিতা করতে পারে।

Scroll to Top