নেইমারকে নিয়ে সুখবর দিলেন আল হিলাল কোচ | চ্যানেল আই অনলাইন

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আল হিলাল কোচ | চ্যানেল আই অনলাইন

এসিএল (অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট) চোটের কারণে গত বছর অক্টোবর থেকে মাঠের বাইরে আছেন নেইমার। অবশেষে চোট কাটিয়ে সৌদি প্রো লিগের দল আল হিলালে ফিরতে চলেছেন ব্রাজিলীয় তারকা। জানিছেন ক্লাবটির কোচ জর্জ জেসুস।

সৌদি প্রো লিগে শুক্রবার আল ফেইহাকে ৩-০তে হারিয়েছে আল হিলাল। ম্যাচ শেষে নেইমার প্রসঙ্গে পর্তুগিজ কোচ বলেছেন, ‘নেইমার সোমবারের ম্যাচের জন্য স্কোয়াডের সঙ্গে আরব আমিরাতের বিমানে উঠবেন। আজ (শুক্রবার) তার চোটের এক বছর পূর্ণ হয়েছে এবং তিনি বর্তমানে পুরোপুরি ফিট।’

GOVT

আগামী সোমবার এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইনের বিপক্ষে খেলতে দেশটিতে উড়াল দেবে আল হিলাল।

ওই ম্যাচে নিয়ে বেশ আশাবাদী আল হিলাল কোচ, ‘আমরা দেখব আল আইন ম্যাচে তাকে একাদশে রাখা যায় কি না। যদি সবকিছু ঠিকঠাক সে দলে থাকবে।’

গত বছরের অক্টোবরে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় চোটে পড়েন ৩২ বর্ষী নেইমার। সেটির পর কোপা আমেরিকায় খেলা নিয়ে শঙ্কার কথা শোনা গিয়েছিল। পরে আশঙ্কা সত্যি হয়, খেলতে পারেননি ওই আসরে।

Chokroanimation

Scroll to Top