নিবন্ধন পাচ্ছে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ | চ্যানেল আই অনলাইন

নিবন্ধন পাচ্ছে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ | চ্যানেল আই অনলাইন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয় লীগ নিবন্ধন পাচ্ছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান, নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

আখতার আহমেদ বলেন, দুটি দলের বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এছাড়াও, ১২টি দলের বিষয়ে অধিকতর যাচাই-বাছাই করা হবে। আর ৭টি দলের আবেদন নামঞ্জুর করা হয়েছে।

তিনি বলেন,  ১৪৩টি দল আবেদন করেছিল। এর মধ্যে ২২টি দলের তথ্য মাঠে পর্যালোচনা হয়েছে। সেখান থেকে নিবন্ধনের সব শর্ত পূরণ করায় এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

তিনি আরও বলেন, ‘প্রতীক হিসেবে এনসিপি কী নেবে তা জানিয়েছে, তাদের চিঠি দেব। এরপর তাদের বিরুদ্ধে আপত্তি আহ্বান করে পত্রিকায় চিঠি দেওয়া হবে। দাবি আপত্তি নিষ্পত্তি শেষে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হবে।

Scroll to Top