যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসহ উত্তর-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে কয়েক দশকের মধ্যে অন্যতম শক্তিশালী তুষার ঝড় আঘাত হেনেছে।
আজ (২৩ ফেব্রুয়ারি) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, আবহাওয়া দপ্তর একে শীতকালীন হ্যারিকেনের সঙ্গে তুলনা করে নিউইয়র্ক সিটিসহ বিস্তীর্ণ অঞ্চলে চরম সতর্কতা জারি করেছে।
ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নিউইয়র্ক ও নিউজার্সি অঙ্গরাজ্যে ইতিমধ্যেই জরুরি অবস্থা জারি করা হয়েছে। ঝড়ের তীব্রতা বাড়ার আশঙ্কায় ৮ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।
লং আইল্যান্ড ও কানেকটিকাটের কিছু অংশে তুষারের পরিমাণ দুই ফুট ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। উপকূলীয় এলাকায় বন্যার দেখা দিতে পারে বলেও আশঙ্কা রয়েছে।
নিউইয়র্ক সিটি ও এর আশপাশেল এলাকাগুলোতে ১৫ থেকে ১৮ ইঞ্চি পর্যন্ত তুষার জমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

