ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে কারণ দর্শাতে (শোকজ) বলা হয়েছে।
রোববার রিটার্নিং কর্মকর্তা ও ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক চিঠিতে তাঁদের শোকজ করা হয়। ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।


