৩. নামাজের অপেক্ষা: মসজিদে বসে নামাজের অপেক্ষায় থাকা অবস্থায় মানুষ নামাজের সওয়াব পায় এবং ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। রাসুল (সা.) বলেছেন, ‘যতক্ষণ তোমরা মসজিদে নামাজের অপেক্ষায় থাকো, ততক্ষণ তোমরা নামাজের সওয়াবই পেতে থাকো।’ (সহিহ বুখারি, হাদিস: ৬৫১)
৪. গুনাহ থেকে পবিত্রতা: রাসুল (সা.) বলেছেন, ‘তোমাদের কারও দরজার সামনে যদি একটি নহর থাকে এবং সে প্রতিদিন পাঁচবার সেখানে গোসল করে, তবে কি তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবারা বললেন, না। তিনি বললেন, পাঁচ ওয়াক্ত নামাজও ঠিক তেমনি—এর মাধ্যমে আল্লাহ গুনাহ মুছে ফেলেন।’ (সহিহ বুখারি, হাদিস: ৫২৮)
৫. প্রথম কাতারের ফজিলত: রাসুল (সা.) প্রথম কাতারের মুসল্লিদের জন্য তিনবার এবং দ্বিতীয় কাতারের জন্য একবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৮২২)
অকারণে জামাত ত্যাগ করা মোনাফেকের লক্ষণ। আমাদের উচিত ভয় ও ভক্তির সঙ্গে মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করা এবং নিজের পরিবারের সদস্যদেরও নামাজের প্রশিক্ষণ দেওয়া।


