নভেম্বরে প্রবাসী আয় এসেছে ২২০ কোটি ডলার

নভেম্বরে প্রবাসী আয় এসেছে ২২০ কোটি ডলার

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বিদায়ী মাসের শেষ তিন দিনেই, অর্থাৎ ২৮–৩০ নভেম্বর প্রবাসী আয় আসে ১৬ কোটি ৩০ লাখ ডলার। গত বছরের জুলাই-নভেম্বর পাঁচ মাসে মোট ৮৮০ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছিল। চলতি বছরে একই সময়ে যা বেড়ে হয়েছে ১ হাজার ১১৩ কোটি ৭০ লাখ ডলার। এর মানে চলতি ২০২৪–২৫ অর্থবছরের প্রথম পাঁচ মাসে প্রবাসী আয়ে প্রায় ২৬ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

চলতি ২০২৪ সালে সর্বোচ্চ ২৫৪ কোটি ডলারের প্রবাসী আয় আসে জুন মাসে। সেটিই একক মাস হিসাবে গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ প্রবাসী আয়। এর আগে সর্বোচ্চ আয় এসেছিল ২০২০ সালের জুলাইয়ে, ২৫৯ কোটি ডলার। প্রবাসী আয়সংক্রান্ত কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন পর্যালোচনায় এসব তথ্য পাওয়া গেছে।

Scroll to Top