এমন হলে কী করবেন
ভয়ের কিছু নেই। বন্ধ নেত্রপথ সময়ের ব্যবধানে চালু হয়ে যায়। ক্ষেত্রবিশেষে শিশুর বয়স ৯ থেকে ১০ মাস বয়স হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। রোগের ধরন অনুযায়ী চক্ষুবিশেষজ্ঞ অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে বলেন। চোখের ভেতরের কোণ যত্নসহকারে ম্যাসাজ করতে হবে। সঙ্গে নাকের ভেতর পরিষ্কার রাখতে হবে।
এ ছাড়া শিশুদের গ্লুকোমা বা কর্নিয়াতে ঘা, চোখ ওঠা, আঘাত কিংবা অ্যালার্জির কারণে চোখে প্রচুর পানি আসতে পারে। এতে ভয় পাওয়ার কিছু নেই। বেশির ভাগ ক্ষেত্রে এসব সাময়িক। সঠিক চিকিৎসা, উন্নত জীবনযাত্রা ও স্বাস্থ্যসচেতনতায় এসব সমস্যা থেকে মুক্ত থাকা যায়।
লেখক: চক্ষুবিশেষজ্ঞ ও ফেকো সার্জন কনসালট্যান্ট, যশোর চক্ষু ক্লিনিক